ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আবেদনের সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী রাজুর বাড়িতে সোনারগাঁয়ের ইউএনও

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মে ৭, ২০২৬, ১১:১৯ এএম

আবেদনের সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী রাজুর বাড়িতে সোনারগাঁয়ের ইউএনও

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আবেদনের কিছুক্ষণ পরই প্রতিবন্ধী রাজুর বাড়িতে হুইল চেয়ার নিয়ে উপস্থিত হয়ে সেই চেয়ার তার হাতে তুলে দিয়েছে উপজেলা প্রশাসন। এই হুইল চেয়ার ব্যবহার করে কিছুটা চলাফেরা করতে পারবেন বলে জানিয়েছেন তার অভিভাবকরা।

বুধবার দুপুরে উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর গ্রামের প্রতিবন্ধী রাজুর বাড়িতে গিয়ে এ হুইল চেয়ার দেওয়া হয়।

উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর গ্রামের মো. জাকির হোসেন ও হাফেজা বেগম দম্পতির তিন সন্তান। তার মধ্যে বড় ছেলে রাজু জন্ম থেকে প্রতিবন্ধী। জন্মের পর থেকেই বিছানায় শোয়া অবস্থায় থাকতেন। সংসারে আর্থিক অনটন থাকায় পরিবারের সদস্যরা তাকে একটি হুইল চেয়ার কিনে দিতে পারেনি।

রাজুর বাবা জাকির হোসেন বলেন, আজ সকালে স্থানীয় বিএনপি কর্মীর মাধ্যমে আবেদন করেছি, তার কিছুক্ষণ পরেই আমার বাসায় ইউএনও স্যার এসে হুইল চেয়ার দিয়েছেন ছেলেকে। আমার ছেলের জন্য হুইল চেয়ারটা হওয়ায় খুব ভালো হয়েছে। এখন হুইল চেয়ারে করে একটু চলাফেরা করতে পারবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, যেহেতু রাজু জন্মগত প্রতিবন্ধী, তাই দ্রুত সময়ের মধ্যে তার বাড়িতে গিয়ে প্রতিবন্ধী ছেলেকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের কাছে আবেদন করার সঙ্গে সঙ্গে আমরা সেবা দিতে সবসময়ই প্রস্তুত রয়েছি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও রাজুর অভিভাবকগণ।

এএন

Link copied!