ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেত্রকোণায় জরাজীর্ণ ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

গোলাম কিবরিয়া, নেত্রকোণা

গোলাম কিবরিয়া, নেত্রকোণা

মে ৯, ২০২৬, ০২:১০ পিএম

নেত্রকোণায় জরাজীর্ণ ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

নেত্রকোণা শহরের যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে মগড়া নদীর ওপর অবস্থিত জরাজীর্ণ আনন্দ বাজার ফুটব্রীজটি ভেঙে একটি প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১১টায় আনন্দ বাজার মোড়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’ এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, নেত্রকোণা জেলা শহরটি মূলত এক রাস্তার শহর হওয়ায় প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। শহরের সাতপাই এলাকার সাথে আনন্দ বাজার ও হোসেনপুর বাসস্ট্যান্ডের সংযোগ স্থাপনের জন্য ১৯৯৩ সালে এই ফুটব্রীজটি নির্মাণ করা হয়েছিল। তবে বর্তমানে শহরের জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় একমাত্র সড়কটির ওপর অসহনীয় চাপ সৃষ্টি হচ্ছে, যার ফলে মানুষের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমানে আনন্দ বাজার ফুটব্রীজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় এটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

বর্তমানে শহর যেভাবে সম্প্রসারিত হচ্ছে, তাতে কেবল একটি ফুটব্রীজ দিয়ে যাতায়াত ব্যবস্থা সচল রাখা অসম্ভব হয়ে পড়েছে। তাই সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে এখানে দ্রুত একটি আধুনিক ও প্রশস্ত ব্রীজ নির্মাণ করা অপরিহার্য।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জনউদ্যোগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম আপেল এবং সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ।

এ ছাড়া রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সানাউল্লাহ, সাইফুল ইসলাম বাবলু, এনামুল হক ও নাজমুল হোসেনসহ আরও অনেকে। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ব্রীজ নির্মাণের কাজ শুরু করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

জেএইচআর

Link copied!