ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

মে ১২, ২০২৬, ০৪:১৪ পিএম

ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

পাবনার ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন তুলে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদাউস এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেন, যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। সহায়তাপ্রাপ্ত পরিবারগুলো এই বিপদে পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জেএইচআর

Link copied!