ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাগুরায় এমপির সহোযগিতায় ঢেউটিন পেলেন প্রদিপ 

মিরাজ আহমেদ, মাগুরা 

মিরাজ আহমেদ, মাগুরা 

মে ২১, ২০২৬, ০৩:১৫ পিএম

মাগুরায় এমপির সহোযগিতায় ঢেউটিন পেলেন প্রদিপ 

একটু বৃষ্টি নামলেই ঘরের ভেতর শুরু হতো পানি পড়া। ছিদ্র হয়ে যাওয়া পুরোনো ঢেউটিনের ফাঁক দিয়ে বৃষ্টির পানি পড়ে ভিজে যেত বিছানা, কাপড়, রান্নার জিনিসপত্র। এমনি স্ত্রী-সন্তান নিয়ে কষ্টে দিন কাটাতেন মাগুরার ৮ নম্বর ওয়ার্ডের শিবরামপুর গ্রামের হতদরিদ্র বাসিন্দা প্রদিপ কুমার।

তিনি সমপ্রতি জানতে পারেন, মাগুরা সদর উপজেলা পরিষদ থেকে অসহায় পরিবারের মধ্যে সরকারি অনুদানের ঢেউটিন বিতরণ করা হচ্ছে। তিনি ছুটে যান উপজেলা পরিষদে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন কয়েকদিন আগেই শেষ হয়ে গেছে টিন বিতরণ কার্যক্রম। পরে স্থানীয় ছাত্রনেতা লাবুর সঙ্গে দেখা হয় তার। 

প্রদিপের কষ্টের কথা শুনে তিনি মাগুরা-১ আসনের এমপি মনোয়ার হোসেন খানের কাছে বিষয়টি জানানোর পরামর্শ দেন। সে সময় এমপি ঢাকায় অবস্থান করলেও খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সহযোগিতার নির্দেশ দেন। তার নির্দেশনায় মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল নিজ ব্যক্তিগত অর্থায়নে শহরের সিদ্দিকীয়া মার্কেট থেকে এক বান্ডিল নতুন ঢেউটিন কিনে দেন প্রদিপ কুমারকে। নতুন টিন হাতে পেয়ে যেন স্বস্তি ফিরে আসে প্রদিপের চোখে-মুখে।

আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, আমি ভাবছিলাম, এবারও হয়তো ভাঙা ঘরেই বৃষ্টি পার করতে হবে। অনেক জায়গায় গিয়েও কোনো উপায় পাইনি। পরে তারা আমার পাশে দাঁড়িয়েছে। এখন অন্তত পরিবার নিয়ে শুকনো জায়গায় থাকতে পারবো।

ছাত্রনেতা লাবু বলেন, একজন অসহায় মানুষ যেন কষ্টে না থাকেন, সেই চিন্তা থেকেই আমরা বিষয়টি গুরুত্ব দিয়েছি। এমপি মহোদয় দ্রুত সহযোগিতার নির্দেশ দিয়েছেন, আর কিজিল ভাই নিজের টাকা দিয়ে টিন কিনে দিয়েছেন।

মাসুদ হাসান খান কিজিল বলেন, মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। প্রদিপ কুমারের ঘরের অবস্থা শুনে মানবিক জায়গা থেকেই সহায়তা করেছি।

জেএইচআর

Link copied!