ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহম্মদপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মে ২৩, ২০২৬, ০৯:৫৭ পিএম

মহম্মদপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩

মাগুরার মহম্মদপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ৬ নম্বর মহম্মদপুর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- জাঙ্গালিয়া গ্রামের মো. জাহিদ শেখ (৪৫), মো. রিয়াজুল শেখ (৩৮) ও মো. জিয়া শেখ (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে জাহিদ শেখদের সঙ্গে প্রতিপক্ষের লিটন শেখ, রিপন শেখ, টুকু মিয়া ও সোহেল মিয়াসহ বেশ কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র, হাতুড়ি, বাঁশের লাঠি, গাছের ডাল ও রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত জাহিদ শেখ ও রিয়াজুল শেখের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অপর আহত জিয়া শেখ বর্তমানে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!