ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ১৫, ২০২৬, ১০:১১ পিএম

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

ব্যারিস্টার জাইমা রহমানের ফুটবল প্রতিভা ও ক্রীড়াসুলভ মনোভাবের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি খেলাধুলার প্রতি তাঁর আগ্রহ এবং ফুটবল দক্ষতার প্রশংসা করে কিছু অজানা তথ্য সামনে এনেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানের ফুটবল খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, গোলবারের সামনে ডি-বক্সের কাছাকাছি থাকা এক নারী ফুটবলারের কাছ থেকে বল পান জাইমা রহমান। এরপর চমৎকার দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিয়ে পাস আদান-প্রদানের মাধ্যমে সামনে এগিয়ে যান। একপর্যায়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি। তাঁর নিখুঁত বল নিয়ন্ত্রণ, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং এই দৃষ্টিনন্দন গোল দেখে নেটিজেনরা মুগ্ধতা প্রকাশ করছেন।

এদিকে, দেশের ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে আজ সোমবার (১৫ জুন, ২০২৬) সকাল ১০টার দিকে সাভারের শিমুলিয়ায় অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করেন ব্যারিস্টার জাইমা রহমান। দিনব্যাপী সেখানে অবস্থানকালে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন ক্রীড়া ভেন্যু ঘুরে দেখেন, প্রশিক্ষণ কার্যক্রমের খোঁজখবর নেন এবং ক্রীড়াবিদদের বিভিন্ন প্রদর্শনী উপভোগ করেন।

অন্যদিকে, ফুটবল বিশ্বকাপ শুরুর একদিন আগে নিজের ফেসবুক স্টোরিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি পুরোনো ছবি শেয়ার করে জাইমা রহমান ক্যাপশনে লিখেছিলেন, ‘আপনারা কি রেডি?’ এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ফুটবল দল প্রীতি নিয়ে নানা আলোচনা শুরু হয়। নেটিজেনদের অনেকের ধারণা, তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক। উল্লেখ্য, ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছে।

পেশাগত পরিচয়ের পাশাপাশি ব্যারিস্টার জাইমা রহমান বর্তমানে নারীর ক্ষমতায়ন, সাইবার নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বৃদ্ধির মতো বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন।

জেএইচআর

Link copied!