ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

নাহিদের তোপে ১৪১ রানেই অলআউট স্বাগতিকরা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৫:০৭ পিএম

নাহিদের তোপে ১৪১ রানেই অলআউট স্বাগতিকরা

একমাত্র টেস্টে হতাশাজনক পরাজয়ের পর ওয়ানডে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। হারারেতে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। পেসার নাহিদ রানা ক্যারিয়ারসেরা বোলিং করে একাই তুলে নিয়েছেন ৬ উইকেট, আর শুরুতে গুরুত্বপূর্ণ আঘাত হানেন তাসকিন আহমেদ।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে স্বাগতিক জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামুরি। বাংলাদেশের হয়ে নাহিদ রানা ২১ রান খরচায় ৬ উইকেট শিকার করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে এনে দেন।

জিম্বাবুয়ের দুই ওপেনার বেন কারান ও ব্রায়ান বেনেট শুরুতে সাবলীল ব্যাটিং করছিলেন। তাদের ৩৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে মেহেদী হাসান মিরাজের সরাসরি থ্রোতে কারানের রানআউটের মাধ্যমে। এরপরই ম্যাচে আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। পরের বলেই তাসকিন আহমেদের শিকার হন ব্রায়ান বেনেট। ২৪ বলে ১৭ রান করা এই ওপেনার ক্যাচ তুলে দিলে দ্রুতই চাপে পড়ে স্বাগতিকরা।

তাসকিন সেখানেই থামেননি। নিজের পরের বলেই ক্রেইগ আরভিনকে বোল্ড করে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন তিনি। এরপর আক্রমণে এসে গতি ও বাউন্সে একাই প্রতিপক্ষকে বিধ্বস্ত করেন নাহিদ রানা।

নাহিদের সামনে টিকতে পারেননি সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদানধে ও ইনোসেন্ট কাইয়া। রাজা ১২ বলে মাত্র ১ রান করে উইকেটকিপার নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দেন। মাধেভেরে কোনো রান না করেই স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন। ক্লাইভ মাদানধের ইনিংস থামে ২ রানে।

একপ্রান্তে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন ইনোসেন্ট কাইয়া। তবে ৩৯ বলে ২৬ রান করে তিনিও নাহিদের শিকার হন। তার বিদায়ের সময় ৭০ রানেই ৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে বড় বিপর্যয়ের মুখে পড়ে এবং একশ রানের আগেই অলআউট হওয়ার শঙ্কা দেখা দেয়।

তবে নবম উইকেটে রিচার্ড এনগারাভা ও নিউম্যান নিয়ামুরি ৬৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে কিছুটা লড়াইয়ের পুঁজি এনে দেন। এনগারাভা ২৭ রান করে নাহিদের বলে বোল্ড হলে সেই জুটিরও অবসান ঘটে। এরপর শেষ ব্যাটারকে ফিরিয়ে ইনিংসে নিজের ষষ্ঠ উইকেট পূর্ণ করেন এই ডানহাতি পেসার।

ওয়ানডে ক্যারিয়ারে এটি নাহিদ রানার সেরা বোলিং। ১৩ ম্যাচের ক্যারিয়ারে এটি তার তৃতীয় পাঁচ বা তার বেশি উইকেট শিকারের কীর্তি। বাংলাদেশের পেসারদের মধ্যে ওয়ানডেতে সর্বাধিক পাঁচ উইকেট শিকারের তালিকায় এখন তার সামনে রয়েছেন কেবল মোস্তাফিজুর রহমান।

এএন

Link copied!