ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

প্রিয় দলের বিদায়ের দিনেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুয়েল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৭:৪১ পিএম

প্রিয় দলের বিদায়ের দিনেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুয়েল

রাত জেগে দেখেছিলেন প্রিয় দল ব্রাজিলের খেলা। নরওয়ের কাছে ২-১ গোলে হারের পর কষ্টভরা একটি স্ট্যাটাসও দিয়েছিলেন নিজের ফেসবুক প্রোফাইলে। লিখেছিলেন, “দল করি, হারবে-জিতবে। কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।” এর কয়েক ঘণ্টা পরই যে তিনি নিজে চিরবিদায় নেবেন, তা কেউ কল্পনাও করতে পারেনি।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দারোগা বাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাজিল সমর্থক যুবক জুয়েল রানা। তিনি উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্যা পাড়া এলাকার শামসুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও চাম্বল ইউনিয়নের সিকদার দোকান এলাকা থেকে একটি অটোরিকশায় চড়ে বাঁশখালী উপজেলা সদরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন জুয়েল। পথিমধ্যে দারোগা বাজার ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় জুয়েল সড়ক ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জুয়েলের এই আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন এবং পুরো এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া শেষ ফেসবুক স্ট্যাটাসটি ছড়িয়ে পড়ার পর ফুটবল অনুরাগী ও সাধারণ নেটিজেনদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

জেএইচআর

Link copied!