ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

মধুপুরে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

জুলাই ৬, ২০২৬, ০৮:৩৬ পিএম

মধুপুরে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় স্থানীয় জনতা ও পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি ও সেবনকারীকে আটক করা হয়েছে। 

সোমবার বিকেলে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তদের মধ্যে উপজেলার অরণখোলা গ্রামের নায়েব আলীর ছেলে রিপনকে (২০) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দুর্গাপুর পূর্বপাড়া গ্রামের মো. কাদেরের ছেলে মো. লাল মিয়া (২২) এবং নাগবাড়ী গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে কায়ছারকে (২৩) ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

মধুপুর থানা-পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও আইনি তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ স্থানীয়দের সহায়তায় পুলিশ তিনজনকে হাতেনাতে মাদকসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্তদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জেএইচআর

Link copied!