ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৭:৩৯ পিএম

সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অপরাধসংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে নিজেরা আটক বা নির্যাতন না করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি অপরাধে জড়িত বলে সন্দেহ হলে বা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে দ্রুত সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। প্রয়োজনে জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ ও ৯১১ এ যোগাযোগ করা যেতে পারে।

দূতাবাস আরও জানায়, অপরাধের অভিযোগে কোনো ব্যক্তিকে নিজ উদ্যোগে আটক রাখা বা শারীরিক নির্যাতন করা সৌদি আরবের প্রচলিত আইনে গুরুতর অপরাধ। তাই এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং আইন মেনে চলতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধও জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

এম জি

Link copied!