ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

অসুস্থতা জয় করে মাঠ প্রশাসনে ফিরলেন মাগুরার ডিসি, পরিদর্শনে এইচএসসি কেন্দ্র

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুলাই ৬, ২০২৬, ০৮:২৪ পিএম

অসুস্থতা জয় করে মাঠ প্রশাসনে ফিরলেন মাগুরার ডিসি, পরিদর্শনে এইচএসসি কেন্দ্র

দীর্ঘ অসুস্থতা ও চিকিৎসা শেষে আবারও কর্মস্থলে ফিরেছেন মাগুরার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। সুস্থ হয়ে ফেরার প্রথম দিনেই তিনি চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যান।

রোববার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক।

এ সময় তিনি বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দেন।

উল্লেখ্য, গত ১৪ জুন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৫ জুন এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণের পর তিনি সুস্থ হয়ে পুনরায় কর্মস্থলে যোগদান করেন।

অফিসে ফেরার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় ডিসি তাঁর অসুস্থতার সময়ে খোঁজখবর নেওয়া, সহযোগিতা করা এবং সুস্থতার জন্য দোয়া করায় মাগুরাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। কেন্দ্র পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মস্থলে ফিরে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, মাগুরাবাসীর ভালোবাসা, দোয়া ও চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় আমি দ্রুত সুস্থ হয়ে উঠেছি। জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে আগের মতোই নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

জেলা প্রশাসকের কর্মস্থলে প্রত্যাবর্তনে মাগুরার সামগ্রিক প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর

Link copied!