ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
নেতানিয়াহু

আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ০৪:৩৪ পিএম

আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক

চলমান বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেছেন, তিনি চান আর্জেন্টিনা এবার বিশ্বকাপ শিরোপা জিতুক। তবে আলবিসেলেস্তেদের সমর্থন করার পেছনে কারণ দলের অধিনায়ক লিওনেল মেসি নন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি কমেডিয়ান বেন বারুচের সঞ্চালনায় ‘দ্য মোজো পডকাস্ট’-এ অংশ নিয়ে নেতানিয়াহু এই মন্তব্য করেন। ভিডিও পডকাস্টটির একটি ক্লিপ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, আর্জেন্টিনার প্রতি তাঁর সমর্থনের মূল কারণ লিওনেল মেসি নন, বরং দেশটির বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

আর্জেন্টিনার প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসা করে নেতানিয়াহু তাঁকে একজন ‘সুপারস্টার’ এবং ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অবিহিত করেন। আলোচনার একপর্যায়ে নেতানিয়াহু নিজেই প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আমি বিশ্বকাপে আর্জেন্টিনাকে খুঁজি। কেন জানেন? সঞ্চালক জবাবে মেসির নাম বললে ইসরায়েলের প্রধানমন্ত্রী তা নাকচ করে বলেন, না, মেসির আগে মিলেই। তিনি একজন সুপারস্টার।

মিলেইয়ের এমন প্রশংসার ব্যাখ্যায় নেতানিয়াহু আরও বলেন, কারণ তিনি মুক্ত অর্থনীতিকে আপন করে নিয়েছেন। সবকিছুর ঊর্ধ্বে মিলেই ইসরায়েলের একজন মহান বন্ধু।

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ শিরোপার অন্যতম প্রধান দাবিদার। শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে বিতর্কিত এক জয়ের পর কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তেদের মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দল সুইজারল্যান্ড।

জেএইচআর

Link copied!