ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি প্রক্রিয়া

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুলাই ১০, ২০২৬, ০৪:২৩ পিএম

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি প্রক্রিয়া

রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার প্রক্রিয়া নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনেরও একটি প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর সামাজিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। যে রাজনৈতিক দল ক্ষমতায় যায় বা যেতে চায়, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই সেটি প্রমাণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি প্রমাণ করেছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। শুক্রবার দুপুরে এই কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আসেন তথ্যমন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদ এবং শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে মন্ত্রীকে স্বাগত জানান। পরে বেলা সোয়া ১২টার দিকে তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিম ও আম গাছের চারা রোপণ করেন।

প্রধানমন্ত্রীর বরিশাল সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বরিশাল সফর মূলত বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করেই। তিনি দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে এবং দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের এ অঞ্চলের উন্নয়ন নিয়ে আলোচনা করবেন।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক উদ্যোগের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, এই প্রোগ্রামের বৃক্ষরোপণ কর্মসূচি সহ আমরা শিক্ষার্থীদের মাধ্যমে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচি করব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।

জেএইচআর

Link copied!