ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ছাত্রদল নেতাকর্মীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ০৪:৫৩ পিএম

ছাত্রদল নেতাকর্মীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা

দেশের বিভিন্ন জেলায় চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের উদ্ধার, নিরাপত্তা নিশ্চিতকরণ ও ত্রাণ কার্যক্রম জোরদারে নেতাকর্মীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই কঠিন অবস্থায় অতীতের ধারাবাহিকতায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনাসমূহের মধ্যে রয়েছে- বন্যাকবলিত এলাকার মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সর্বোচ্চ সহযোগিতা করা এবং গবাদিপশুকে নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা নিশ্চিত করা। প্রতিটি ইউনিটকে প্রয়োজনীয় সংখ্যক উদ্ধারকারী দল (রেসকিউ টিম) প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ রয়েছে। দুর্গতদের জন্য শুকনো ও রান্না করা খাবার, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ফিটকিরি এবং প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখার কথা বলা হয়েছে।

বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়া পরিবারগুলোর সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্যা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠদের অগ্রাধিকার দিয়ে সহায়তা এবং ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণ ও পুনর্বাসন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বন্যার পর টাইফয়েড, ডায়রিয়া ও আমাশয়সহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণে ইউনিটভিত্তিক মেডিকেল টিম গঠন করে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও ওষুধ বিতরণের প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংসদ।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সার্বিক বন্যা পরিস্থিতি তদারকি করবেন। পাশাপাশি দুর্গত মানুষের সহায়তায় পরিচালিত সব কার্যক্রমের তথ্য নিয়মিত কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

জেএইচআর

Link copied!