ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ০৪:৪৪ পিএম

মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে মরক্কো। এই হারের পর লন্ডনের রাস্তায় পুলিশের সঙ্গে মারাত্মক সংঘর্ষে জড়িয়ে পড়েন মরক্কোর সমর্থকেরা। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন এবং বেশ কয়েকজন সমর্থককে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ম্যাচ শেষ হওয়ার পরপরই মরক্কোর হাজারো সমর্থক লন্ডনের রাস্তায় নেমে আসেন। এ সময় তাঁদের বিভিন্ন যানবাহনের ওপর চড়তে, আতশবাজি ও ফ্লেয়ার জ্বালাতে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা দমনকারী (রায়ট) পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে সমর্থকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

লন্ডনের স্থানীয় পুলিশ জানায়, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে ফ্রান্সের জয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় প্যারিসে ২০ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে সেখানে বড় ধরনের কোনো অপ্রীতিকর বা বিশৃঙ্খল ঘটনা ঘটেনি।

ফ্রান্সের কাছে হেরে এবারের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে আফ্রিকার পরাশক্তি মরক্কোর। তবে মাঠের লড়াই শেষে লন্ডনের পরিস্থিতি এমন সংঘাতে রূপ নেওয়ায় বেশ কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে ব্রিটিশ প্রশাসন।

জেএইচআর

Link copied!