ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

কাউনিয়ায় তিস্তা ভাঙনকবলিত এলাকা ও ইপিজেড পরিদর্শনে এমপি জীবা আমিনা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

জুলাই ১০, ২০২৬, ০৪:১৭ পিএম

কাউনিয়ায় তিস্তা ভাঙনকবলিত এলাকা ও ইপিজেড পরিদর্শনে এমপি জীবা আমিনা

সংরক্ষিত মহিলা আসন-১ এর সংসদ সদস্য জীবা আমিনা খাতুন রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর ভাঙনকবলিত এলাকা ও চর হয়বৎ খাঁ ইপিজেড এলাকা পরিদর্শন করেছেন।

শুক্রবার সকালে তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের তিস্তা নদীবেষ্টিত পাঞ্জরভাঙ্গা এলাকায় চলমান নদীভাঙনের পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরে তিনি মধুপুর ইউনিয়নের চর হয়বৎ খাঁ ইপিজেড এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

নদী এলাকা পরিদর্শন শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

এ সময় জীবা আমিনা খাতুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তিস্তা তীরবর্তী মানুষের দীর্ঘদিনের নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে নদীভাঙন রোধের পাশাপাশি কৃষি উৎপাদন, যোগাযোগ ব্যবস্থা, স্থানীয় অর্থনীতি এবং মানুষের জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে বলেও তিনি জানান।

পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!