ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

পূর্বধলায় তিনজনকে এসিড নিক্ষেপের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

জুলাই ১০, ২০২৬, ০৫:৩৪ পিএম

পূর্বধলায় তিনজনকে এসিড নিক্ষেপের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নেত্রকোণার পূর্বধলায় তুচ্ছ কথাকাটাকাটির জেরে জুয়েলারি দোকানে ব্যবহৃত এসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সাগরকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোররাত ৩টার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগর উপজেলার ১০ নম্বর নারান্দিয়া ইউনিয়নের নিজামপুর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৫ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে নারান্দিয়া ইউনিয়নের শাহাবাজপুর বাজারে একটি জুয়েলারি দোকানের পাশে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি দোকানের কাজে ব্যবহৃত এসিড শাকিল (১৭) নামের এক কিশোরকে লক্ষ্য করে নিক্ষেপ করেন। এ সময় ঘটনাস্থলে থাকা আরও দুজন এসিডের ছিটায় দগ্ধ হন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সাগরকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়। এরপর উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেএইচআর

Link copied!