ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

কোরআন পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার মেহেদী কারাগারে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ০৫:৫৭ পিএম

কোরআন পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার মেহেদী কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পবিত্র কোরআনের তাফসির গ্রন্থে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার মেহেদী হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা আগামী ১৭ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ পেয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে পুলিশের আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক নাজমুল হাসান আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন। তবে এদিন মেহেদী হাসানকে এজলাসে তোলা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।

তিনি জানান, আসামির পক্ষে কোনো জামিন আবেদন বা রিমান্ড আবেদন করা হয়নি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পশ্চিম পাশের পাদদেশে সাইয়েদ আবুল আলা মওদুদি রচিত ‘তাফহীমূল কুরআন’-এর তিনটি খণ্ডে আগুন দেওয়া হয়। এতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার সময় উপস্থিত জনতা অভিযুক্ত যুবককে আটক করে। পরে খবর পেয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই কামাল উদ্দিন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে পুলিশের হেফাজতে নেন।

এ সময় উত্তেজিত জনতার মারধরে আহত হওয়ায় অভিযুক্তকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই কামাল উদ্দিন মিয়া বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।

আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে রাখা প্রয়োজন। পাশাপাশি পরবর্তীতে তার রিমান্ড আবেদন করা হবে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এম জি

Link copied!