আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ১০, ২০২৬, ০৪:৫৯ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গিকার পুনর্ব্যক্ত করেছেন দেশটির আইআরজিসি প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহিদি।
তিনি বলেছেন, এ হত্যাকাণ্ড ইতিহাস থেকে কখনো মুছে যাবে না এবং এর জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। সংবাদ সংস্থা সেপাহ প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলেন আহমদ বাহিদি।
বিবৃতিতে তিনি বলেন, ন্যায়বিচারের পূর্ণ বাস্তবায়ন এবং অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত জবাব নিশ্চিত করতে হবে, বিশেষ করে শিশুহত্যাকারী মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে।
তিনি আরও বলেন, আমেরিকার অপরাধী নেতারা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সব শত্রুকে জানতে হবে, এই নেতাকে কাপুরুষোচিতভাবে হত্যা করে তারা কখনোই প্রতিরোধের পতাকা মাটিতে নামিয়ে আনতে পারবে না।
আইআরজিসি প্রধানের ভাষ্য, শহিদদের রক্তের প্রতিশোধ এবং এই হত্যাকাণ্ডের দায়ীদের শাস্তি নিশ্চিত করা একটি চূড়ান্ত, বৈধ এবং অবিস্মরণীয় দাবি হয়ে থাকবে।
আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হওয়ার পরপরই এ বক্তব্য দেন আহমদ বাহিদি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় খামেনি ও তার পরিবারের চার সদস্য নিহত হওয়ার চার মাস পর বৃহস্পতিবার (৯ জুলাই) তার নিজ শহর মাশহাদে দাফন করা হয়।
সূত্র: আল জাজিরা
এম জি