ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশে প্রথম ‘মার্কেট মেকার’ সনদ পেল গ্রীন ডেল্টা সিকিউরিটিজ

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৮, ২০২২, ০৭:৪৫ পিএম

দেশে প্রথম ‘মার্কেট মেকার’ সনদ পেল গ্রীন ডেল্টা সিকিউরিটিজ

বাজার সৃষ্টিকারী (মার্কেট মেকার) ব্রোকারেজ হাউজ হিসাবে দেশে প্রথমবারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুমোদন পেয়েছে গ্রীন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড। মঙ্গলবার ডিএসই কার্যালয়ে গ্রীন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে  মার্কেট মেকার’র নিবন্ধন সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি বছরের ২৬শে সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্কেট মেকার) বিধিমালা ২০১৭ অনুসরণ করে প্রতিষ্ঠানটিকে নিবন্ধন সনদ ইস্যু করে বিএসইসি।

প্রসঙ্গত, বাজারে তারল্য ও উপযুক্ত মূল্য নিশ্চিত হয়ে পণ্য এবং মার্কেট বৈচিত্রায়নে কাজ করে মার্কেট মেকার। বাজার সৃষ্টিকারী ছাড়া এ কাজটি অনেকটাই অসম্ভব। যেমন: এটিএফ এবং তালিকাভুক্ত কোম্পানির টেকসই উন্নয়নের জন্য বাজার সৃষ্টিকারীদের ভূমিকা আবশ্যক।

ইএফ

Link copied!