ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আইপিওতে আসছে বেস্ট হোল্ডিংস লিমিটেড

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৯, ২০২২, ০৭:৩৮ পিএম

আইপিওতে আসছে বেস্ট হোল্ডিংস লিমিটেড

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করতে চায় পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকার মালিকানা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেড। বুক-বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে অন্তর্ভূক্ত হতে যাওয়া প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার রোড শো’র আয়োজন করেছে। এদিন বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কোম্পানির পরিচিতি, বিগত বছরগুলোর আর্থিক অবস্থান এবং ভবিষ্যত পরিকল্পনা ইত্যাদি তুলে ধরবে কোম্পানি কর্তৃপক্ষ। বেস্ট হোল্ডিংস লিমিটেডের বেশ কয়েকটি প্রকল্প রয়েছে বিনিয়োগ রয়েছে। এর মধ্যে লা মেরিডিয়ান হোটেল ছাড়াও  ময়মনসিংহের ভালুকায় ম্যারিয়ট ইন্টারন্যাশনালের পরিচালনায় রিসোর্ট এবং নোয়াখালিতে বড় আকারের পোলট্রি খামার অন্যতম। এছাড়া সহযোগী প্রতিষ্ঠান বেস্ট হোটেলস লিমিটেড গাজীপুরের মাওনায় একটি পাঁচ তারকা হোটেল নির্মাণ করছে যা ২০২৩ সালে চালু হবে বলে জানা গেছে।

তথ্যানুসারে, ২০২২ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ছিল প্রায় ২৪০ কোটি টাকা। এর মধ্যে লা মেরিডিয়ান প্রকল্প থেকে ৬১ দশমিক ৩৩ শতাংশ, নোয়াখালী প্রকল্পের পোলট্রি খামার থেকে ১৪ দশমিক ৬৬ শতাংশ, ভালুকা প্রকল্পের রিসোর্ট থেকে ১১ দশমিক ৪৩ শতাংশ, এল এম কমার্শিয়াল থেকে ১০ শতাংশ এবং ২ দশমিক ৫৮ শতাংশ এসেছে অবকাঠামো নির্মাণ সামগ্রী এবং অন্যান্য খাত থেকে। এসময় প্রতিষ্ঠানটির নিট মুনাফা ছিল প্রায় ১০১ কোটি টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১.০৯ টাকা। আগের বছর নিট মুনাফা ছিলো ৩৯ কোটি টাকা এবং ইপিএস ০.৪২ টাকা। গত ৩০ জুন, ২০২২ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৭.২২ টাকা, আগের বছরের একই সময়ে ছিল ৫৪.৩৮ টাকা।

আইপিও থেকে প্রাপ্ত অর্থের প্রায় ৩০ শতাংশ উচ্চ-সুদের ঋণ পরিশোধে ব্যবহার করবে কোম্পানিটি। অবশিষ্ট ৭০ শতাংশ অর্থ ব্যয় করা হবে ভালুকা রিসোর্ট প্রকল্পের জন্য। উল্লেখ, ২০০৯ সালে ব্যবসা শুরু করে বেস্ট হোল্ডিংস লিমিটেড। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯২৫ কোটি টাকা। প্রতিষ্ঠানটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও শান্তা ইক্যুইটি লিমিটেড।


ইএফ

Link copied!