ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
এফবিসিসিআই নির্বাচন

এবার সিলেকশন নয় ইলেকশন হবে: সম্মিলিত ব্যবসায়ী পরিষদ

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১০, ২০২৩, ০৯:৫২ পিএম

এবার সিলেকশন নয় ইলেকশন হবে: সম্মিলিত ব্যবসায়ী পরিষদ

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইতে সিলেকশনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন রুখে দিয়ে ভোটাধিকার প্রয়োগের জোড়ালো দাবি নিয়ে মাঠে মেনেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। তাদের দাবির মুখে দীর্ঘদিন পর এবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্যবসায়ীদের ভাষ্য- এবার ‘পেশি শক্তির মাধ্যমে সিলেকশনের সুযোগ নেই। তারা ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতেই ভোটের মাঠে মেনেছেন। ইলেকশনের মাধ্যমেই নেতৃত্ব নির্বাচিত হলে ভোটারদের যথাযথ মূল্যায়ন হয় না। এ জন্য ভোটারদের সুচিন্তিত মতামত দেওয়ার সুযোগ দিতে প্রতিদ্বন্দ্বিয় নেমেছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। এই পরিষদ ঢাকার অফিসার্স ক্লাবে গত শনিবার প্রার্থী পরিচিতি সভা করেছে।

‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট এফবিসিসিআই’ স্লোগানে নির্বাচনে অংশ নেওয়া এই পরিষদ অ্যাসোসিয়েশন গ্রুপের জিবি মেম্বারদের সামনে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সভায় ২৬ জন প্রার্থীর কে কোন খাতের প্রতিনিধিত্ব করছেন এবং দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কী ধরনের ভূমিকা রাখছেন তা তুলে ধরা হয়। এ ছাড়া নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে আগামী দিনে ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও এফবিসিসিআইকে সবার জন্য কল্যাণমুখী করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন পরিষদের নেতারা।

আগামী ৩১ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচন সামনে রেখে ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে জিবি মেম্বারদের কাছে ভোট প্রার্থনা করা হচ্ছে। প্রার্থীরা ব্যস্ত রয়েছেন গণসংযোগে। ঢাকার অভিজাত হোটেল, রেস্তোরাঁ ও ক্লাবে চলছে পরিচিতসভা ও মতবিনিময় অনুষ্ঠান। এ ছাড়া আগামী শুক্রবার (১৪ জুলাই) মুন্সীগঞ্জের সিরাজদিখানের ঢালী’স আম্বার নিবাস রিসোর্টে সদস্যদের জন্য আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে।

এফবিসিসিআই নির্বাচনে এবার সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির পাঁচ মেয়াদের পরিচালক ও সাবেক সহসভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদ (আহ্বায়ক)। তিনি বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক পাঁচবারের চেয়ারম্যান, ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবের পরিচালক ও আবাহনী সমর্থক গোষ্ঠীর সাবেক সভাপতি। এ ছাড়া এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ (যুগ্ম আহ্বায়ক) ও এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি নিজাম উদ্দিন রাজেশ (যুগ্ম আহ্বায়ক) এই পরিষদের নেতৃত্ব দিচ্ছেন।

প্যানেল পরিচিতি সভায় মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘প্রকৃত ব্যবসায়ীদের সংগঠনটির নেতৃত্বে আনতে আমরা সম্মিলিত ব্যবসায়ী পরিষদ গঠন করেছি। এবার পেশি শক্তির মাধ্যমে সিলেকশনের সুযোগ দেয়া হবে না। জিবি সদস্যদের প্রাণের দাবি নির্বাচন। গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা লড়াই চালিয়ে যাব।’ এফবিসিসিআইকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে প্যানেলের প্রার্থীদের ভোট দিতে সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

পরিচালক পদপ্রার্থী এস এস রহমান গ্রুপের চেয়ারম্যান মো. রকিবুল আলম (দিপু) বলেন, প্রকৃত ব্যবসায়ীরা এফবিসিসিআই’র নেতৃত্বে আসুক এটাই চায় ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীদের সেই চাওয়া পূরণেই গঠিত হয় সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। সার্বিক বিষয় চিন্তা করে ভোটাররা তাদের ৩১ জুলাই তাদের মতামত জানাবেন এমনটাই প্রত্যাশা এই পরিচালক পদপ্রার্থীর।

অন্যদিকে সভাপতি প্রার্থী মাহবুবুল আলমের নেতৃত্বে গঠিত হয়েছে ব্যবসায়ী ঐক্য পরিষদ। এই পরিষদের পক্ষ থেকে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আর স্বতন্ত্র নির্বাচন করছেন আরও পাঁচজন প্রার্থী। 
আরএস
 

Link copied!