ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিলেটে মার্কেন্টাইল ব্যাংকের ‘‘অর্থপাচার ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ০২:৫৯ পিএম

সিলেটে মার্কেন্টাইল ব্যাংকের ‘‘অর্থপাচার ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সচেতনতা বৃদ্ধি ও কমপ্লায়েন্স শক্তিশালী করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সিলেটে গত শনিবার অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের যুগ্ম পরিচালক হুমায়রা জাহান রুপা, ব্যাংকের ইভিপি ও ডিক্যামেলকো আবু ইউসুফ মো. আব্দুল্লাহ হারুন এবং ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান এস এম সেলিম উদ্দীন। অতিথিরা তাদের বক্তব্যে আর্থিক অপরাধ প্রতিরোধে প্রশিক্ষণের গুরুত্ব ও নিয়ন্ত্রক নির্দেশনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রশিক্ষণে নিজেদের জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি করতে সিলেট অঞ্চলের ৫০ জন ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!