ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভরিতে ৩,৪৫২ টাকা বেড়েছে সোনার দাম 

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:১৫ পিএম

ভরিতে ৩,৪৫২ টাকা বেড়েছে সোনার দাম 

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি ভরিতে ৩ হাজার ৪৫২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা নির্ধারণ করেছে। 

শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (১৪ ডিসেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বাজারের জন্য সোনার নতুন দাম নির্ধারণ করে বাজুস। সেখানে ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেটের সোনার দাম ভরি প্রতি ১ হাজার ৫০ টাকা বাড়ানোর কথা জানানো হয়েছিল।

বাজুসের ব্যাখ্যা অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দামের ঊর্ধ্বগতি পরিস্থিতিকে আরও প্রভাবিত করেছে।

নতুনভাবে দাম সমন্বয়ের পর দেশের বাজারে আজ (শনিবার) পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকায়। অন্যদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সোনার মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ধরন ও ডিজাইনভেদে মজুরির তারতম্য হতে পারে।

এদিকে, সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বর্তমানে বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

ইএইচ

Link copied!