ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশে সোনার দামে নতুন ইতিহাস, ভরি দুই লাখ ২২ হাজার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০৯:২৬ পিএম

দেশে সোনার দামে নতুন ইতিহাস, ভরি দুই লাখ ২২ হাজার

দেশের ইতিহাসে প্রথমবারের মতো আকাশছোঁয়া উচ্চতায় পৌঁছাল সোনার দাম। ভালো মানের প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার টাকার নতুন মাইলফলক স্পর্শ করেছে। 

সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৪০০ ডলার ছাড়িয়েছে। নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

সোনার নতুন দাম (ভরি প্রতি): বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী:

  • ২২ ক্যারেট (সবচেয়ে ভালো মানের): ২ লাখ ২২ হাজার ০৮৩ টাকা।
  • ২১ ক্যারেট: ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা।
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা।
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা।

রুপার নতুন দাম (ভরি প্রতি): সোনার পাশাপাশি রুপার দামও পাল্লা দিয়ে বেড়েছে:

  • ২২ ক্যারেট: ৪ হাজার ৯৫৭ টাকা।
  • ২১ ক্যারেট: ৪ হাজার ৭২৪ টাকা।
  • ১৮ ক্যারেট: ৪ হাজার ০৮২ টাকা।
  • সনাতন পদ্ধতি: ৩ হাজার ০৩৩ টাকা।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই বিশ্ববাজারে অস্থিরতার কারণে দফায় দফায় বাড়ছে মূল্যবান এই ধাতুর দাম। যার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের অলঙ্কার বাজারে।

জেএইচআর

Link copied!