ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভারতে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৫, ২০২৬, ১০:৩৪ এএম

ভারতে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ভারতে আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। শুক্রবার ১৫ মে দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩ রুপি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটারপ্রতি ৯৪ দশমিক ৭৭ রুপি থেকে বেড়ে ৯৭ দশমিক ৭৭ রুপিতে পৌঁছেছে। একই সঙ্গে ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৯৯ দশমিক ৬৭ রুপি।

দেশটির অন্যান্য বড় শহরেও জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ১০৮ দশমিক ৭৪ রুপি, মুম্বাইয়ে ১০৬ দশমিক ৬৮ রুপি এবং চেন্নাইয়ে ১০৩ দশমিক ৬৭ রুপি। বিভিন্ন শহরে পেট্রোলের দাম লিটারপ্রতি ২ দশমিক ৮৩ থেকে ৩ দশমিক ২৯ রুপি পর্যন্ত বেড়েছে।

অন্যদিকে ডিজেলের দামেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৫ দশমিক ১৩ রুপি, মুম্বাইয়ে ৯৩ দশমিক ১৪ রুপি এবং চেন্নাইয়ে ৯৫ দশমিক ২৫ রুপি।

এম জি

Link copied!