ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গ্রিন ইউনিভার্সিটি সাংবাদিক ফোরামের নেতৃত্বে আকাশ-সাকিব

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৩১, ২০২২, ০৮:৪০ পিএম

গ্রিন ইউনিভার্সিটি সাংবাদিক ফোরামের নেতৃত্বে আকাশ-সাকিব

আরিয়ান রহমান আকাশকে সভাপতি এবং ওয়ালিদ সাকিবকে সাধারণ সম্পাদক করে গ্রিন ইউনিভার্সিটি সাংবাদিক ফোরামের কমিটি ঘোষণা করা হয়েছে। ফোরামের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম মণ্ডল এ কমিটির অনুমোদন দেন। নতুন কমিটির সভাপতি আরিয়ান রহমান আকাশ ফ্রিল্যান্স সাংবাদিক এবং ওয়ালিদ সাকিব অর্থসংবাদে কর্মরত।

এর আগে ২৩ জুন ২০২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সামদানী ফকির সাংবাদিক ফোরামের অনুমোদন দেন।

নতুন কমিটিতে দৈনিক বাংলা’র তরিকুল ইসলাম সজল ও সংবাদ প্রকাশের রিয়াদুর রহমান পিনজুকে সহ সভাপতি করা হয়েছে। ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালের আলোর মেহেদী হাসান আব্দুল্লাহ ও ফ্রিল্যান্স সাংবাদিক জোবায়ের ইবনে কামাল।

এছাড়াও বিডি টোয়েন্টিফোর লাইভের নাঈম হাসানকে সাংগঠনিক সম্পাদক, ফ্রিল্যান্স সাংবাদিক কাজী আলিফ নওশাদকে সহ সাংগঠনিক সম্পাদক, অর্থসংবাদের কাউসার আহমেদকে কোষাধ্যক্ষ, আমার বার্তা টোয়েন্টিফোরের মাহমুদূল হাসান আশিক দপ্তর সম্পাদক এবং সামান্থা আলীকে প্রচার সম্পাদক করা হয়েছে।

বার্তা বিচিত্রার মো. ফাহিম হাসান এবং পথে প্রান্তরের রবিউল হাসানকে কমিটির কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।

এসএম

Link copied!