ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শতাধিক শিক্ষার্থীসহ দুর্ঘটনার কবলে নোবিপ্রবির বাস

নোবিপ্রবি প্রতিনিধি

নোবিপ্রবি প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৪, ০৩:১২ পিএম

শতাধিক শিক্ষার্থীসহ দুর্ঘটনার কবলে নোবিপ্রবির বাস

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির একটি লাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে।

রোববার (২৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইজদী থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে বিআরটিসি নয়নতারা বাসাটি সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে সোনাপুর এলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের অর্ধেক অংশ রাস্তার বাহিরে চলে যায়। এসময় বাসটিতে থাকা পাঁচ-ছয়জন শিক্ষার্থী আহত হন। এ ছাড়া ভয়ে অজ্ঞান হয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী।

গাড়িতে থাকা নোবিপ্রবি শিক্ষার্থী শহীদুর রহমান বলেন, আমাদের নিয়ে গাড়িটি মুহূর্তে রাস্তার বাহিরের দিকে কাত হয়ে যায়। তবে অল্পের জন্য আমরা সবাই প্রাণে বেঁচে যাই। গাড়িটি পুরোপুরি পানিতে পড়তে পারেনি।‍‍

এ বিষয়ে নোবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, বিষয়টি দুঃখজনক এবং ঝুঁকিপূর্ণ আল্লাহর কাছে শুকরিয়া আমাদের শিক্ষার্থীরা বেঁচে ফিরেছে। আমরা লোক পাঠিয়েছি সার্বিক দিক বিবেচনায় আমরা পরবর্তী ব্যবস্থা নিবো।

নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, এখানে ড্রাইভারের ভুল ছিলো সে অন্য গাড়ীকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার বাহিরে নামিয়ে দিয়েছে। ড্রাইভারকে শোকজ করা হবে এবং পরবর্তীতে তার অপরাধ প্রমাণিত হলে তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মো. দিদার-উল-আলম বলেন, বিষয়টি পর্যালোচনা করে বিআরটিসি বাসের বিষয়ে আমরা অতিদ্রুত একটি সিদ্ধান্ত নিবো এবং রাস্তাটি সংস্কার করতে আমরা কতৃপক্ষকে অবহিত করবো।

এইচআর

Link copied!