ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পুনরায় মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক নেহাল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৫, ২০২৪, ০৮:৩৮ পিএম

পুনরায় মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক নেহাল আহমেদ

দ্বিতীয় মেয়াদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হয়েছেন অধ্যাপক নেহাল আহমেদ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী অধ্যাপক নেহাল আহমেদ-এর অভোগকৃত অবসর- উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিত ও অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০১ (এক) বছর মেয়াদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

২। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

৩। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

আরএস

Link copied!