ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পিসিসিপি চবি শাখার সভাপতি আনসারী, সম্পাদক ইমন

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

জুলাই ৬, ২০২৪, ০৭:৩৩ পিএম

পিসিসিপি চবি শাখার সভাপতি আনসারী, সম্পাদক ইমন

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নিযুক্ত হয়েছেন ১৮-১৯ সেশনের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আবু আইয়ুব আনসারী, সাধারণ সম্পাদক হয়েছেন ১৯-২০ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম ইমন।

শনিবার সকাল ১০টায় পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদের সঞ্চালনায় নগরীর অক্সিজেন এলাকায় পিসিসিপির কেন্দ্রীয় কার্যালয়ে কমিটির মনোনয়ন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

নতুন কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৭-২৮ সেশনের শিক্ষার্থী গোলাম নওশাদ ও ১৮-১৯ সেশনের মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী নিপু আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ২১-২২ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আনোয়ার, সাংগঠনিক সম্পাদক ২০-২১ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী মো. মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক ২২-২৩ সেশনের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ২০-২১ সেশনের ফিন্যান্স বিভাগের গাজী ইমরান, অর্থ সম্পাদক ১৭-২৮ সেশনের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী  দিদার আলী সরকার,  সহ-অর্থ সম্পাদক ২১-২২  ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. নাজমুল।

নবগঠিত আংশিক কমিটির সভাপতি ও সেক্রেটারিকে আগামী একমাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!