ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইবি’র খালেদা জিয়া হলে আগুন

ইবি প্রতিনিধি:

ইবি প্রতিনিধি:

সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০১:২৭ পিএম

ইবি’র খালেদা জিয়া হলে আগুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রীদের খালেদা জিয়া হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হল ডাইনিং এর সিলেন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হয়। তবে এতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে খালেদা জিয়া হলের রান্নাঘরে এ ঘটনা ঘটে। ফলে ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা হল থেকে বেড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৫ টার দিকে হল ডাইনিং এর রান্নাঘরে রান্না করতে যায়। পরে চুলা অন করতেই গ্যাস সিলেন্ডার থেকে আগুন জলে উঠে। কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়াও ফায়ার সার্ভিস কর্মীরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে চলে যায়। হলে প্রায় পাঁচ শতাধিক ছাত্রী থাকেন কিন্তু অগ্নিনির্বাপকের কোনো ব্যবস্থা নেই। বিষয়টি নিয়ে হলের শিক্ষার্থীরা আতঙ্কিত বলেও জানান তারা।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কামরুল  জানান, হেল্পলাইন থেকে আমার কাছে ফোন আসা মাত্রই একটি টিম পাঠিয়েছিলাম। তারা পৌঁছানোর আগেই শিক্ষার্থীরা আগুন নিভিয়ে ফেলেছে। গ্যাসের নলে ছিদ্র থাকায় মূলত আগুন লেগেছিল। সেক্ষেত্রে বড় ধরনের কোনো ক্ষতি হয় নি।

হলে দায়িত্বরত হাউজ টিউটর ড. মো: এরশাদুল হক বলেন, ডাইনিং থেকে যখনই আমার কাছে ফোন আসে, সাথে সাথেই আমি হেল্প লাইনে ফোন দিয়েছিলাম। পরে একটি ফায়ার সার্ভিস টিম এসে বিষয়টি দেখে।

অগ্নিনির্বাপক যন্ত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৫ আগস্টের আগে হলের প্রতিটি ফ্লোরে অগ্নিনির্বাপক রাখার সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় এই নিয়ে কাজ করা হয়নি। তবে খুব শীঘ্রই আমরা হলে অগ্নিনির্বাপকের ব্যবস্থা করবো।

বিআরইউ

Link copied!