ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইবির জনসংযোগ দপ্তরের নতুন পরিচালক মো. সাহেদ হাসান

ইবি প্রতিনিধি:

ইবি প্রতিনিধি:

মার্চ ১২, ২০২৫, ০৪:৩৬ পিএম

ইবির জনসংযোগ দপ্তরের নতুন পরিচালক মো. সাহেদ হাসান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাহেদ হাসান।

বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে— তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিযুক্ত ড. আমানুর আমান-কে উক্ত পদ থেকে ১২ মার্চ ২০২৫ তারিখ হতে অব্যাহতি দেয়া হলো। তিনি তাঁর মূল পদ উপ-রেজিস্ট্রার (তপ্রজ) হিসেবে উক্ত অফিসে যোগদান করবেন। এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত জনাব মোঃ সাহেদ হাসান, উপ-রেজিস্ট্রার (তপ্রজ)-কে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস-এর পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে ভাইস-চ্যান্সেলর মহোদয় নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

নবনিযুক্ত পরিচালক মো. সাহেদ হাসান বলেন, প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর আজকেই যোগদান করেছি। ভিসি স্যার আমাকে যোগ্য মনে করে যে দায়িত্ব দিয়েছে এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

বিআরইউ

Link copied!