ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

জবি ফার্মেসী বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারী

জবি প্রতিনিধি:

জবি প্রতিনিধি:

মার্চ ২৫, ২০২৫, ০১:৫৭ পিএম

জবি ফার্মেসী বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফার্মেসী বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. সুকুমার বেপারী নিয়োগ পেয়েছেন।

সোমবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্তির মেয়াদ আগামী ৩১/০৩/২০২৫ খ্রি. তারিখে ০৩ (তিন) বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড. সুকুমার বেপারী-কে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য ফার্মেসী বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

অফিস আদেশে আরো বলা হয়, নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারী আগামী ১ এপ্রিল ২০২৫ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. সুকুমার বেপারী দীর্ঘদিন ধরে ফার্মেসী বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং তাঁর গবেষণা ও প্রশাসনিক দক্ষতার জন্য বিভাগের শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে তিনি বিশেষভাবে সমাদৃত।নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারীর নেতৃত্বে ফার্মেসী বিভাগ আরও এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বিআরইউ

Link copied!