ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
শরীফ ওসমান হাদি

সাংস্কৃতিক বিজয় অর্জন ছাড়া চূড়ান্ত বিজয় সম্ভব নয়

ববি প্রতিনিধি

ববি প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৯:২২ পিএম

সাংস্কৃতিক বিজয় অর্জন ছাড়া চূড়ান্ত বিজয় সম্ভব নয়

সাংস্কৃতিক বিজয় ছাড়া দেশের চূড়ান্ত বিজয় সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

সোমবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আয়োজিত “নতুন বাংলাদেশ প্রশ্নে মীমাংসার সিলসিলা” শীর্ষক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন,“বাংলাদেশি সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে, সাংস্কৃতিক বিপ্লব আনতে হবে। অথচ রাজনৈতিক দলগুলো সাংস্কৃতিক লড়াইয়ের পরিবর্তে কেবল ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত।”

তিনি আরও বলেন,“বর্তমান সংকট থেকে মুক্তির একমাত্র উপায় হলো জ্ঞানভিত্তিক লড়াই। ইতিহাস জানতে হবে, হাসিনার তৈরি ন্যারেটিভের বাইরে গিয়ে পড়াশোনা করতে হবে।”

ভারত প্রসঙ্গে শরীফ ওসমান হাদি বলেন,“ভারতীয় আধিপত্যবাদ যেকোনো মুহূর্তে আমাদের জন্য মরণকামড় হয়ে দাঁড়াতে পারে। এই লড়াইয়ে জয়ী হলে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ কিছুটা হলেও দূর হবে, অন্যথায় আমাদের পরিণতি হবে সিপাহী বিদ্রোহীদের মতো।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশিদ এবং কোস্টাল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক। এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে বক্তব্য দেন।

ইএইচ

Link copied!