ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বজ্রপাতে প্রাণ গেল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদের

শরীফুল ইসলাম, জাককানইবি

শরীফুল ইসলাম, জাককানইবি

অক্টোবর ৫, ২০২৫, ০৯:০৩ পিএম

বজ্রপাতে প্রাণ গেল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদের

কুমিল্লায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম।

রোববার দুপুর পৌনে ৩টার দিকে কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একই সঙ্গে আরও দুই নারী ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুল ইসলাম ও দুই নারী ভবানীপুর ঘাটে খেয়া পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ প্রবল বজ্রপাত হলে তারা গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত দুই নারীর বাড়ি নালা দক্ষিণ গ্রামে, আর রাশেদুল ইসলামের বাড়ি দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে।

রাশেদুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি কুমিল্লা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সহপাঠীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন—“সবসময় প্রাণবন্ত এক মানুষকে এভাবে হারাতে হবে, ভাবতেই কষ্ট লাগে। রাশেদুল আমাদের মনে চিরদিন বেঁচে থাকবে।”

ইএইচ

Link copied!