ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৪৯তম বিশেষ বিসিএসে শহিদ আবু সাঈদ ও হালিমা ইয়াকুবকে নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১০, ২০২৫, ০৫:৩৩ পিএম

৪৯তম বিশেষ বিসিএসে শহিদ আবু সাঈদ ও হালিমা ইয়াকুবকে নিয়ে প্রশ্ন

৪৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত অংশে কোটা আন্দোলনের শহিদ আবু সাঈদ এবং সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুবকে নিয়ে প্রশ্ন এসেছে।

শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষার ‘আবশ্যিক’ অংশের প্রশ্নপত্রের সেট-৩ এ এমন দুটি প্রশ্ন রাখা হয়।

প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়—‘বাংলাদেশের জুলাই আন্দোলনের শহিদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন?’ অন্য প্রশ্নে ছিল—‘হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি?’

প্রথম প্রশ্নের বিকল্প হিসেবে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় প্রশ্নের বিকল্প ছিল ব্রুনেই, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তানজানিয়া।

উল্লেখ্য, আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। ২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন তিনি। তাকে ‘জুলাই আন্দোলনের প্রথম শহিদ’ বলা হয়।

অন্যদিকে, হালিমা ইয়াকুব সিঙ্গাপুরের বর্তমান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি দেশটির সংসদের স্পিকার হিসেবে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি সিঙ্গাপুরের প্রথম নারী রাষ্ট্রপ্রধানও।

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ শুধুমাত্র ঢাকায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এবার সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এই পদের বিপরীতে আবেদন করেছেন তিন লাখের বেশি প্রার্থী—অর্থাৎ প্রতি পদের জন্য প্রায় ৪৫৬ জন করে প্রতিযোগী রয়েছেন।

ইএইচ

Link copied!