ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পর্দা নিয়ে ছাত্রদল নেতার কটূক্তির প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

বেরোবি প্রতিনিধি

বেরোবি প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৬, ০২:০৮ পিএম

পর্দা নিয়ে ছাত্রদল নেতার কটূক্তির প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

পর্দা নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে 'বেরোবি শিক্ষার্থী পরিষদ'। 

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মিন নূরীকা বলেন, আজ ২০২৬ সালে এসেও নারীদের সম্মান রক্ষার্থে আমাদের রাজপথে নামতে হচ্ছে। সবচেয়ে লজ্জার বিষয় হলো, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা তুহিন রানা মন্তব্য করেছেন হিজাব পরা নারীদের নাকি ভূতের মতো লাগে! বেরোবির একজন সচেতন নারী শিক্ষার্থী হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এ ছাড়া চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মহসিন আলীর নির্বাচনি প্রচারণায় নারীদের অবমাননা ও হুমকির যে চিত্র উঠে এসেছে, তাও অত্যন্ত ন্যাক্কারজনক।

তিনি আরও বলেন, নারীদের অবমাননা করে আপনারা কোন ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আমরা আইনের শাসনে বিশ্বাস করি; তাই প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যারা এ ধরনের কুরুচিকর মন্তব্য ও নারী হেনস্থা করছে, তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।

শিবির সমর্থিত শিক্ষার্থী পরিষদের শিবলী সাদিক বলেন, হিজাব ও নিকাব মুসলিম নারীদের জন্য একটি ধর্মীয় বিধান। কিন্তু বেরোবি ছাত্রদল শাখার সহ-সভাপতি তুহিন রানা এই হিজাব-নিকাবকে ভূতের সাথে তুলনা করেছেন। আমরা এই ধৃষ্টতার বিচার দাবি করছি।

এ সময় উপস্থিত সকল শিক্ষার্থী ও শিবির নেতারা ছাত্রদল নেতার কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানান এবং এর বিচার দাবি করেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী আহমদুল হক আলভী ও শাখা শিবিরের সভাপতি সুমন সরকারের ফেসবুক পোস্টে বেরোবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি তুহিন পর্দা করা জামায়াতে নারীদের দেখতে ভূতের মতো লাগে মন্তব্য করেন।

ইএইচ

Link copied!