ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নবম পে-স্কেল প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মানববন্ধন

বেরোবি প্রতিনিধি

বেরোবি প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৬, ০৪:১১ পিএম

নবম পে-স্কেল প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মানববন্ধন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যহীন ৯ম পে-স্কেল প্রজ্ঞাপন ও অবিলম্বে তা বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সংগঠন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন।

বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখান থেকে তারা সরকারের কাছে অতি দ্রুত নবম পে-স্কেল প্রজ্ঞাপন ও তা বাস্তবায়নের দাবি জানান।

বেরোবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মনু বলেন, "বর্তমান দ্রব্যমূল্য এবং ২০০৯ সালের দ্রব্যমূল্যের তফাত কতটুকু আপনারা জানেন। পে-স্কেল বাস্তবায়ন করলে আমাদের হয়তো বিলাসী জীবনযাপন হবে না, কিন্তু ডাল-ভাত খেয়ে বাঁচতে পারব। সরকারের কাছে জোর দাবি, জানুয়ারি মাস থেকেই যেন এ পে-স্কেল বাস্তবায়ন করা হয়।"

কর্মচারী হিরো বলেন, "আগে চালের কেজি ছিল ৪০ টাকা, এখন ৭০ টাকা। আমাদের বর্তমান বেতন দিয়ে পরিবার চালানো খুবই দুষ্কর হয়ে যাচ্ছে। তাই আমরা সরকারের কাছে নতুন পে-স্কেল দিয়ে আমাদের ন্যায্য অধিকার প্রদান করার দাবি জানাচ্ছি।"

বেরোবির কর্মচারী মানিক বলেন, "আমরা মাস শেষে যে বেতন পাই তা দিয়ে আমরা ১০ থেকে ১৫ দিন চলতে পারি। মাসের বাকি দিনগুলো আমাদের খুব কষ্টে কাটাতে হয়। আমরা আমাদের বাচ্চাদের ঠিকমতো স্কুলের খরচ বহন করতে পারি না।"

ইএইচ

Link copied!