ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আবু তাহের

আবু তাহের

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:১৫ পিএম

ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আধুনিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে গঠিত শিক্ষা কার্যক্রমের লক্ষ্য নিয়ে রাজধানীর ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষাগত সাফল্যের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক অঙ্গনে অর্জিত কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রাসেল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক কারিকুলাম স্পেশালিস্ট সালেহ আহমেদ তাহা ও রুহামা প্রকাশনীর প্রধান রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জন করা সমান গুরুত্বপূর্ণ। 

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সন্তানকে পরিশ্রমী বানাবেন যেন নিজে নিজে বেঁচে থাকতে শেখে। সন্তানকে কখনো না এবং কেন এ ধরনের নেতিবাচক বাক্য বলবেন না।’

বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের দেশের প্রতি ভালোবাসা ও সম্মান বজায় রাখার আহ্বান জানিয়ে একটি শপথ বাক্য পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা মাদক ও মন্দ কাজ থেকে দূরে থাকার অঙ্গীকার করে।

স্কুল কর্তৃপক্ষ জানায়, ৩ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য এখানে মন্টেসরি ভিত্তিক প্রি-প্লে প্রোগ্রামের মাধ্যমে আনন্দের সঙ্গে শেখার পরিবেশ তৈরি করা হয়েছে। পরবর্তী ধাপে ক্যামব্রিজ কারিকুলামের পাশাপাশি অভিজ্ঞ হাফেজদের তত্ত্বাবধানে হিফজ শিক্ষা প্রদান করা হয়। এ ছাড়া স্মার্ট কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, দ্বীনি শিক্ষায় গড়ে ওঠা একটি শিশু আধুনিক বিশ্বে কখনো পিছিয়ে পড়ে না; বরং নৈতিকতা ও নেতৃত্বের গুণে সমাজকে সঠিক পথ দেখাতে সক্ষম হয়। ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। 

অনুষ্ঠান শেষে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

ইএইচ

Link copied!