ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রুয়েটে গবেষণায় লক্ষ্যভিত্তিক কাজের তাগিদ উপাচার্যের

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৬:০২ পিএম

রুয়েটে গবেষণায় লক্ষ্যভিত্তিক কাজের তাগিদ উপাচার্যের

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, গবেষণা হতে হবে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণের ভিত্তিতে। 

গবেষণার মাধ্যমে আমরা কোথায় যেতে চাই এবং দেশের বাস্তব চাহিদা কতটা পূরণ হচ্ছে, তা আগেই ঠিক করতে হবে।

শনিবার রুয়েটের হলরুমে ২০২৫-২০২৬ অর্থবছরের চলমান গবেষণা প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী ‘প্রোগ্রেস সেমিনার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, গবেষণায় প্রয়োজনীয় সরঞ্জাম ও সুযোগ-সুবিধার ঘাটতি আছে কি না, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে কোথায় নিতে চাই এবং গবেষণার স্থায়িত্ব কতটা নিশ্চিত করা যাচ্ছে, এসব বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করা জরুরি।

রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও গবেষক শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্র জানায়, এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭১ জন গবেষক শিক্ষক অংশ নিচ্ছেন। প্রথম দিনে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের গবেষণা প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। আগামীকাল রোববার অন্য অনুষদগুলোর প্রকল্প উপস্থাপনার মাধ্যমে সেমিনার শেষ হবে।

ইএইচ

Link copied!