আমার সংবাদ ডেস্ক
মে ১২, ২০২৬, ০৪:১৭ এএম
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন এবং পবিত্র ঈদুল আজহার উৎসব ভাতার বিল জমা দিতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
সোমবার মাউশির ইএমআইএস সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ মের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের ইএমআইএস সিস্টেমে বিল জমা দিতে হবে।
মাউশি জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধানরা তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য অর্থ সঠিকভাবে নির্ধারণ করে পৃথকভাবে বিল দাখিল করবেন। কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ বা পদত্যাগ করলে বিধি অনুযায়ী তাদের প্রাপ্য অংশ নির্ধারণ করে বিল জমা দিতে হবে।
উল্লেখ্য, এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা পাঠিয়ে থাকেন। অনলাইনে বিল দাখিলের পর যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন-ভাতা ও উৎসব ভাতা ছাড়ের ব্যবস্থা করা হয়।
এম জি