ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডুয়েটের নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মে ১৬, ২০২৬, ০৮:২৩ পিএম

ডুয়েটের নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। তিনি বর্তমানে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩’-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ প্রদান করা হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

এদিকে নতুন উপাচার্যকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।

ডুয়েটের প্রাক্তন ছাত্র এবং আইইবি’র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল ইসলাম নূরু এক অভিনন্দন বার্তায় বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস, অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল স্যারের দক্ষ ও যোগ্য নেতৃত্বে ডুয়েটে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সকল ক্ষেত্রে সুশাসন ও শৃঙ্খলা ফিরে আসবে।”

তিনি আরও বলেন, “১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরকারের হাত ধরে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকার এটিকে বিআইটি-ঢাকা থেকে ‘ডুয়েট’ নামকরণে ঐতিহাসিক ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। তাই ক্যাম্পাসে যখন-তখন ‘মব’ বা বিশৃঙ্খলা তৈরি না করে, গণতান্ত্রিক সরকারের সিদ্ধান্তকে মেনে নিয়ে ডুয়েটের অগ্রযাত্রাকে সুগম করতে আমি প্রাক্তন ছাত্র হিসেবে সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

এছাড়া নতুন ভিসিকে অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা এবং সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন।

এএন

Link copied!