ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
শিক্ষা উপদেষ্টা

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে দু’টি করে নতুন বিষয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৮, ২০২৬, ০৭:০০ পিএম

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে দু’টি করে নতুন বিষয়

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি বিষয় যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণিতে ‘স্পোর্টস’ এবং ‘কালচার’ নামে দুটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষা এবং ‘টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন’ নামে আরও দুটি বিষয় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মাহদী আমিন বলেন, শিক্ষা ব্যবস্থাকে শুধু সনদনির্ভর না রেখে নৈতিক মূল্যবোধ, সামাজিকতা, সৃজনশীলতা, ক্রীড়া, সংস্কৃতি ও কর্মমুখী দক্ষতাভিত্তিক করার লক্ষ্যে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেখানে সমতা, ন্যায্যতা ও সুযোগের সমবণ্টন নিশ্চিত হবে। শহর ও গ্রামের শিক্ষার মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে প্রতিটি শিশুর জন্য সমান মানের শিক্ষা নিশ্চিত করা হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা ব্যবস্থা শুধু পরীক্ষার ফলাফল বা সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং শিক্ষার্থীদের মধ্যে নাগরিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলা হবে।

এ লক্ষ্যে গার্লস গাইড, বিএনসিসি, রোভার স্কাউটসহ সহশিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে দেশব্যাপী ক্রীড়া, সংস্কৃতি, বিতর্ক, বিজ্ঞান মেলা, উদ্যোক্তা উন্নয়ন ও ইনোভেশন কার্যক্রম চালু করা হয়েছে।

মাহদী আমিন জানান, দলগত কাজ, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও কর্মমুখী দক্ষতা উন্নয়নের পাশাপাশি অষ্টম শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার জন্য ল্যাব স্থাপন করা হবে।

তিনি বলেন, শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করতে ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ এবং হাতে-কলমে শেখার সুযোগ আরও বাড়ানো হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হতে পারে।

এম জি

Link copied!