ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২০ হাজারের বেশি শিক্ষার্থী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ০৫:৪৮ পিএম

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২০ হাজারের বেশি শিক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত থাকায় সেটি বাদ দিয়ে বুধবার (১৫ জুলাই) দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন নকল, অসদুপায় অবলম্বন ও পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোট ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত পরীক্ষায় অংশ নেয়নি ২০ হাজার ৫২ জন পরীক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৫৩ হাজার ৮৩৯ জন। এর মধ্যে ৪ লাখ ৪১ হাজার ৭৩৮ জন পরীক্ষায় অংশ নেয়। ফলে অনুপস্থিত ছিল ১২ হাজার ১০১ জন পরীক্ষার্থী। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর গড় অনুপস্থিতির হার ছিল প্রায় ২ দশমিক ৬৯ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, আটটি সাধারণ বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ঢাকা শিক্ষা বোর্ডে, যেখানে পরীক্ষায় অংশ নেয়নি ৩ হাজার ৪৫০ জন। অন্যদিকে সবচেয়ে কম অনুপস্থিতির ঘটনা ঘটেছে সিলেট শিক্ষা বোর্ডে, যেখানে অনুপস্থিত ছিল ১৯৯ জন। এদিন সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে মোট ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বোর্ডে মোট ৬৮ হাজার ৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৬৩ হাজার ৬০৬ জন। অনুপস্থিত ছিল ৪ হাজার ৮৫৫ জন, যা মোট পরীক্ষার্থীর ৭ দশমিক ০৯ শতাংশ। একই পরীক্ষায় নকল ও অনিয়মের দায়ে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২, উচ্চতর গণিত-২ এবং উচ্চতর হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বোর্ডে মোট ৮০ হাজার ৩০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ২০৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ৩ হাজার ৮৬ জন, যা মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ৬৬ শতাংশ। তবে কারিগরি শিক্ষা বোর্ডে এদিন কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।

সব বোর্ডের তথ্য একত্রে বিবেচনায় বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৫২ জন। একই দিনে নকল ও পরীক্ষার বিধি লঙ্ঘনের অভিযোগে সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এএন

Link copied!