ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

৩০ বছর পিছিয়ে গেছে শাকিব খানের ‘মায়া’

আকাশ নিবির

আকাশ নিবির

ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ১২:০৩ পিএম

৩০ বছর পিছিয়ে গেছে শাকিব খানের ‘মায়া’

শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠানের ‘এসকে ফিল্মস’ থেকে প্রথম সরকারি অনুদানের চলচ্চিত্র ‘মায়া’ অনুদান পায় গত বছর। ছবিটিও থমকে ছিল চিত্রনাট্যে। এবার ‘মায়া’র গল্পে পিছিয়ে গেল প্রায় ৩০ বছর! প্রথমদিকে মায়া গল্পের শুরুর কথা ছিল ১৩২০ বঙ্গাব্দতে। এখন গল্প শুরু হচ্ছে ১২৯০ বঙ্গাব্দ থেকে। চিত্রনাট্যের প্রয়োজনে আরও ৩০ বছর পেছনে ফিরে যেতে হয়েছে। এমন তথ্য ফাঁস করেছেন চিত্রনাট্যকার ফেরারী ফরহাদ নিজেই। অর্থাৎ আজ থেকে প্রায় ১৪০ বছর পেছনে ফিরে যেতে হচ্ছে মায়া এবং মায়ার প্রাণ শাকিব খানকে।

২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন এই সুপারস্টার নায়ক। অনুদান পাওয়ার পর গল্পের প্রয়োজনে নতুন সংযোজনের গল্পে এই সুপারস্টার নায়ক হাজির হবেন আগামী মাসেই। এমনটি জানা যায় একটি বিশ্বস্ত সূত্রে। এর আগে গণমাধ্যমের বরাত দিয়েও জানানো হয়েছিল, গত বছর হচ্ছে না ‘মায়া’। সেটিও হয়নি। তবে এবার নাম পরিবর্তনের কথাও চিন্তা করছেন শাকিব খান নিজেই। এ মাসের শেষদিকে ধুমধাম করে মহরতের কথাও শোনা গেছে। এই ছবিতে নায়িকাও নাকি চূড়ান্ত করে ফেলেছিলেন। এই সিনেমায় নায়িকা বুবলী বাদ পড়লেও শাকিব খানের বিপরীতে কাজ করবেন নায়িকা পূজা চেরি।

 

এ প্রসঙ্গে চিত্রনাট্যকার ফেরারি ফরহাদ আমার সংবাদকে বলেন, ‘এই সিনেমার চিত্রনাট্যের কিছু কাজ বাকি ছিল। গল্পের প্রয়োজনে ৩০ বছর পিছিয়ে নতুন করে চিত্রনাট্য লিখতে হয়েছে। গত তিন মাস প্রায় সাড়ে ৩০০ পাতা থেকে ছবির মূল লেংথে আসতে হয়েছে। যদিও প্রথমে মায়া গল্পের শুরু কথা ছিল ১৩২০ বঙ্গাব্দতে। এখন গল্প শুরু হচ্ছে ১২৯০ বঙ্গাব্দ থেকে। সেখানকার সময়, চলাচল আর মানুষের গেটআপের দিকে তাকাতে হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘গল্পের প্রয়োজনে চিত্রনাট্যে কাটাছেঁড়া করতে সময় তো লাগার কথা। তবে মায়া দিয়ে শাকিব খানকে নতুন লুকে ফিরে পাবেন দর্শক। ঢালিউডপাড়ায় নতুন করে রাজত্ব করবে আরও আগামী ১০ বছর!’

এর আগে মায়া সিনেমার পরিচালক হিমেল আশরাফ জানান, ‘আমার জানামতে সবকিছুই এখনো ঠিকঠাক আছে। মায়া নিয়ে শাকিব ভাইয়ার কী প্ল্যান, তা জানা যাবে আগামী মাস থেকেই। চিত্রনাট্যের কাজ শেষ। আমরা আগামী মাস থেকেই শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা করছি।

ঢাকাই সিনেমার এই জনপ্রিয় অভিনেতা শাকিব খান সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। সেখানে তিনি গ্রিনকার্ডও পেয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ‘মায়া’র জন্য হাতে কোনো কাজ না রাখলেও এখন তিনি বনানীর বাসায় অবস্থান করছেন।

Link copied!