ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৪, ২০২৬, ১১:৪৯ পিএম

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন তিনি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চূড়ান্ত করার প্রচেষ্টার মধ্যেই বৈরুতে এই হামলা চালানো হয়েছে, যা তাঁকে অত্যন্ত ক্ষুব্ধ করেছে।

তিনি বলেন, বিবি কেন এই হামলা চালাতে গেল? আমি খুবই ক্ষুব্ধ হয়েছিলাম। আমি তাকে জানিয়েছি যে তার কোনো বিচারবোধ নেই। সে একজন নির্বোধ। বিষয়টি আমি স্পষ্ট করেই বলেছি।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তবে এই উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তিনি এখনও আশাবাদী। তাঁর প্রত্যাশা, নির্ধারিত সময়সূচি অনুযায়ী খুব দ্রুতই চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে।

জেএইচআর

Link copied!