ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

প্রথমার্ধেই কুরাসাওয়ের জালে জার্মানির ৩ গোল

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ১৫, ২০২৬, ১২:৫০ এএম

প্রথমার্ধেই কুরাসাওয়ের জালে জার্মানির ৩ গোল

হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে বিশ্বকাপে অভিষেক হওয়া কুরাসাওয়ের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে জার্মানি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে কুরাসাওকে চাপে রাখে জার্মানি। এর ফলও পেয়ে যায় দ্রুত। ষষ্ঠ মিনিটে ফেলিক্স মেচার গোলে এগিয়ে যায় দলটি। একই সঙ্গে এটি ২০২৬ বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ডও গড়ে।

তবে ২১ মিনিটে ইতিহাস গড়ে কুরাসাও। লিভানো কোমেনেনসিয়ার গোলে সমতায় ফেরে দলটি। এটি ছিল বিশ্বকাপের মঞ্চে কুরাসাওয়ের প্রথম গোল।

সমতা ফিরলেও বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি কুরাসাও। ৩৮তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে সহজ হেডে গোল করে জার্মানিকে আবারও এগিয়ে দেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডি বক্সে ফেলিক্স মেচাকে অবৈধভাবে বাধা দেওয়ায় পেনাল্টি পায় জার্মানি। স্পট কিক থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন কাই হাভার্টজ।

তারকাবহুল একাদশ নিয়েই মাঠে নামে জার্মানি। গোলপোস্টে ছিলেন ম্যানুয়েল ন্যুয়ার। রক্ষণে জশুয়া কিমিখ, জোনাথন তাহ ও নিকো শ্লটারবেক। মাঝমাঠে খেলেছেন ফেলিক্স মেচা ও আলেক্সান্ডার পাভলোভিচ। আক্রমণভাগে ছিলেন ফ্লোরিয়ান ভির্ৎজ, জামাল মুসিয়ালা, লেরয় সানে এবং কাই হাভার্টজ।

অন্যদিকে কুরাসাওয়ের একাদশে ছিলেন এলোই রুম, রিচেডলি বাজার, জুনিনহো বাকুনা, তাহিথ চং এবং জার্গেন লোকাডিয়ার মতো পরিচিত ফুটবলাররা।

এম জি

Link copied!