ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

সীমান্ত হত্যা ও পুশ-ইন ইস্যুর আলোচনা স্থগিত, সাংসদ আরমানের ক্ষোভ

আমার সংবাদ ধর্ম ডেস্ক

জুন ১৪, ২০২৬, ১১:৪২ পিএম

সীমান্ত হত্যা ও পুশ-ইন ইস্যুর আলোচনা স্থগিত, সাংসদ আরমানের ক্ষোভ

ভারত সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা এবং পশ্চিমবঙ্গ সরকারের পুশ-ইন কার্যক্রম নিয়ে জাতীয় সংসদে নির্ধারিত বিশেষ আলোচনা স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (ঢাকা-১৪) মীর আহমাদ বিন কাসেম আরমান।

রোববার (১৪ জুন) বিকেলে সংসদের অধিবেশন শুরু হলে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বিষয়ে তীব্র সমালোচনা করেন। 

তিনি জানান, দেশের সার্বভৌমত্ব, নাগরিক নিরাপত্তা ও মানবাধিকার রক্ষার স্বার্থে সীমান্ত হত্যা এবং অবৈধ পুশ-ইন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে কার্যপ্রণালী-বিধির ১৪৭ ধারা অনুযায়ী একটি সাধারণ প্রস্তাবের নোটিশ দিয়েছিলেন।

তার ভাষ্য অনুযায়ী, সংসদ সচিবালয় থেকে তাকে জানানো হয়েছিল যে রোববার বিষয়টি আলোচনার জন্য গ্রহণ করা হয়েছে। এমনকি গত বৃহস্পতিবারের অধিবেশন মুলতবি হওয়ার পর প্রকাশিত রোববারের মূল কার্যসূচিতেও প্রস্তাবটি অন্তর্ভুক্ত ছিল।

তবে সকালে প্রকাশিত নতুন কার্যসূচি থেকে বিষয়টি বাদ দেওয়া হয় এবং অনিবার্য কারণ দেখিয়ে প্রস্তাবটি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে মীর আহমাদ বিন কাসেম আরমান বলেন, জনগণের রক্তের চেয়ে গুরুত্বপূর্ণ আর কী হতে পারে যে এমন একটি জনগুরুত্বপূর্ণ বিষয় স্থগিত রাখতে হলো। তিনি এ বিষয়ে আলোচনার জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান।

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন। তিনি বলেন, প্রস্তাবটি বাতিল করা হয়নি এবং নোটিশটি এখনও কার্যকর রয়েছে। বর্তমানে বাজেট অধিবেশন চলমান থাকায় সময়সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে এটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

সীমান্ত হত্যা ও পুশ-ইন প্রসঙ্গকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করে ডেপুটি স্পিকার আশ্বাস দেন, স্থগিতাদেশ প্রত্যাহার করে খুব শিগগিরই নোটিশটির ওপর সংসদে বিস্তারিত আলোচনার ব্যবস্থা করা হবে।

এর আগে বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনের কার্যক্রম শুরু হয়।

এম জি
 

Link copied!