ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৪, ২০২৬, ১১:৫৮ পিএম

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

দীর্ঘ প্রায় ১ বছর ২ মাস বন্ধ থাকার পর আবারও ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৭ জুলাই থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হবে।

প্রাথমিক পর্যায়ে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রী চাহিদা বৃদ্ধি পেলে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে বিমান।

এর আগে অপারেশনাল ও বাণিজ্যিক নানা কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা রুটের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। সে সময় হজ ফ্লাইট পরিচালনার অতিরিক্ত চাপ, উড়োজাহাজের সংকট এবং বাণিজ্যিক বাস্তবতাকে এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়।

রুটটি পুনরায় চালুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে আগামীকাল সোমবার (১৫ জুন) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হয়েছিল। তবে ২০২৫ সালে সেটি আবার স্থগিত করা হয়।

বিমান ও সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্কের বিস্তার অব্যাহত রয়েছে। এ প্রেক্ষাপটে সরাসরি ফ্লাইট পুনরায় চালুকে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এম জি
 

Link copied!