ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

ঝালকাঠিতে ডিসি কাপ টেনিস টুর্নামেন্ট উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুন ১৫, ২০২৬, ১২:০০ এএম

ঝালকাঠিতে ডিসি কাপ টেনিস টুর্নামেন্ট উদ্বোধন

ঝালকাঠিতে জেলা প্রশাসনের আয়োজনে ডিসি কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। রোববার রাতে ঝালকাঠি অফিসার্স ক্লাব টেনিস গ্রাউন্ডে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

ঝালকাঠি পৌর প্রশাসক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান ও সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি তরুণদের ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করতে হবে। জেলা প্রশাসন টেনিসসহ সব ধরনের খেলাধুলার প্রসার ও ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে। খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। এই টুর্নামেন্ট প্রতিযোগীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও খেলোয়াড়সুলভ মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তৌহিদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাওহিদুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা নরেশ গাইনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়াবিদ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে উজ্জ্বল দেবনাথ ও জুয়েল খান জুটি, তুহিন আজাদ ও বিশ্বজিৎ জুটির মুখোমুখি হয়। আয়োজকরা জানান, জেলার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি এবং টেনিস খেলাকে আরও জনপ্রিয় করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে মোট সাতটি দল অংশ নিচ্ছে।

জেএইচআর

Link copied!